শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর ১০০ শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত বিতরণ করা হয়েছে।

৭ জানুয়ারি শনিবার বিকেলে ওইসব শীতবস্ত্র বিতরণ করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর ও জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বিশ্বাস।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেদে পল্লীর বাসিন্দা মো. আকাব্বর মিয়া, মো. গিয়াস উদ্দিন, আমিন মিয়া, মো. চন্দন মিয়া, মো. রুবেল মিয়া, সেলিনা আক্তার প্রমুখ।

কম্বল বিতরণকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশনা অনুযায়ী বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সারাদেশের মতো প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে শেরপুর জেলার সীমান্তবর্তী হতদরিদ্র ছিন্নমূল পরিবারের বাসিন্দারা। আর এ শীতের হাত থেকে রক্ষা পেতে এ উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বেদে পল্লীর শীতার্ত পরিবার কম্বল পেয়ে সবাই বেজায় খুশি। কম্বল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক সাহেলা আক্তারের দীর্ঘায়ু কামনা করেছেন বেদে পল্লীর স্মৃতি বিবি (৭০), জহিরন বিবি (৬০)সহ অন্যান্যরা।
























