ads

বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৩৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টাস্কফোর্সের অভিযানে এক ইয়াবাসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া গ্রামে ওই টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

অভিযান পরিচালনাকালে ইয়াবা সেবনের অপরাধে ফারুক আহম্মেদকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ফারুক ওই গ্রামের ফজর আলীর পুত্র। দন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে খৃষ্টফার হিমেল রিছিল।

ওইসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হক ও নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম প্রমুখ।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিয়ের আনন্দ শ্রমিক-পরিবারের সাথে ভাগাভাগি করলেন ইদ্রিস… পরবর্তী সংবাদ শেরপুরে মানব সমাজ উন্নয়ন পরিকল্পনার কম্বল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads