ads

মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দ আশরাফ ছিলেন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও রাজনীতির প্রতীক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ বাবু এমপি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন স্বচ্ছ রাজনীতির প্রতীক এবং সৎ, নিষ্ঠাবান, সাহসী পরীক্ষিত নেতা। জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সৈয়দ আশরাফ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ বাবু এমপি এ সব কথা বলেন। মঙ্গলবার বিকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্ব করেন।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছিলেন, রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন। আর দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একজন আদর্শবান এবং বিশাল বড়মাপের রাজনীতিক ছিলেন। তিনি সৎ, দূরদর্শী সম্পন্ন নেতা ছেলেন। তিনি আরো বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগলে রেখেছিলেন, ঠিক একইভাবে তার উত্তরসূরি মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আগলে রেখেছেন।

Shamol Bangla Ads

এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ী সহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন ।
এছাড়া সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads