ads

মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামিন পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

খবর টি পড়েছেন : ৩৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আটকের ২৬ দিন পর হাইকোর্ট থেকে তারা জামিন পেলেন। এর আগে নিম্ন আদালতে চার দফা তাদের জামিন আবেদন নাকচ হয়।

Shamol Bangla Ads

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি জানান, এ আদেশের পর তাদের কারামুক্তিতে আর বাধা নেই। রাষ্ট্রপক্ষের শুনানিতে আরও ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সে বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

এর আগে জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে গতকাল হাইকোর্টে পৃথক দুইটি আবেদন জমা দেন তারা। পরে আজ শুনানি শেষে আদালত ৬ মাসের জন্য তাদের জামিন দেন। এর আগে ৪ বার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন এ মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত।

Shamol Bangla Ads

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের প্রায় ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করা হয়।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়। পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির এই ২ নেতাকে গ্রেপ্তার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত থেকে বিদ্যুৎ আসবে মার্চে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরবর্তী সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads