ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিঁড়ি থেকে পড়ে পা মচকে গেছে সুবর্ণা মুস্তাফার

খবর টি পড়েছেন : ৩৫৩
সিঁড়ি থেকে পড়ে পা মচকে গেছে সুবর্ণা মুস্তাফার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন। তার ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই তথ্য।

Shamol Bangla Ads

দুঃসংবাদটি জানিয়ে জানিয়ে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।’

প্রথমে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক ঘটে সুবর্ণার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান তিনি। সেসময় তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন। সুবর্ণা আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে।

Shamol Bangla Ads

ওই নাটকে আসাদুজ্জামান নূরের কালজয়ী চরিত্র ‘বাকের ভাই’য়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেন সুবর্ণা। তারপর নিয়মিত তাকে হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে দেখা যায়। ব্যাপক জনপ্রিয়তা পায় ‘আজ রবিবার’ নাটকটিও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকটকে বছরের সেরা সামিরা মাহি পরবর্তী সংবাদ ন্যান্সিকন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’ উন্মুক্ত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads