ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ন্যান্সিকন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’ উন্মুক্ত

খবর টি পড়েছেন : ৫৩১
ন্যান্সিকন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’ উন্মুক্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। মায়ের মতো তিনিও পা রেখেছেন সংগীতাঙ্গনে। শুরুটা করেছিলেন নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে। এরপর হাজির হন লাকী আখন্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’ নিয়ে। সবগুলো গানের জন্যই মেলে প্রশংসা। সবশেষ গত বছর হাবিব ওয়াহিদের সংগীতে ‘বাধাহীন মনের গল্প’ গেয়ে চমকে দেন গায়িকাকন্যা।

Shamol Bangla Ads

রোদেলা এবার নিয়ে এসেছেন নতুন মৌলিক গান ‘স্বপ্ন বিলাস’। বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বরের প্রথম প্রহরে ইউটিউবে ন্যান্সির প্রোডাকশন হাউজ এন প্রোডাকশন চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

পপ-রক ধরানার গানটি সম্পন্ন করতে অনেকটা সময় লেগেছে। এটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী।
গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, ‘শ্রদ্ধেয় সেতু চৌধুরী অনেক যত্ন নিয়ে আমার জন্য গানটি তৈরি করেছেন। আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গাওয়ার। আমরা দুজনেই কাজটি খুব উপভোগ করেছি। আশা করি শ্রোতারাও পছন্দ করবেন।’

Shamol Bangla Ads

মেয়ের এই গান সম্পর্কে মা ন্যান্সি বলেন, ‘আগের দুটি মৌলিক গানে রোদেলার কণ্ঠ অপরিণত ছিল। ও এখনো বেড়ে উঠছে। এ সময় বিভিন্ন ধাপে কণ্ঠে পরিবর্তন আসবে। আমার মেয়ে বলে বলছি না। এখনই ওর গানের কণ্ঠ ভীষণ ভালো। এ গানেও অনেক ভালো করেছে। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিঁড়ি থেকে পড়ে পা মচকে গেছে সুবর্ণা মুস্তাফার পরবর্তী সংবাদ স্বাগতার ৬ বছরের সংসার ভাঙল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads