ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকটকে বছরের সেরা সামিরা মাহি

খবর টি পড়েছেন : ৩৩১
টিকটকে বছরের সেরা সামিরা মাহি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছোটপর্দা জুড়ে তার ব্যস্ততা। ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতাও। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিয়মিত টিকটক করে আলোচিত হয়েছেন। এবার বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হলেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

সম্প্রতি সেরা টিকটকারের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। প্রকাশিত সেই প্রতিবেদনেই উঠে এসেছে এ তথ্য। চলতি বছর টিকটকে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো যাচাই বাছাই করেছে প্ল্যাটফর্মটি। সেখানে দেখা গেছে সামিরা মাহির তৈরি করা কন্টেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

এই প্রসঙ্গে মাহি বলেন, ‘‘সেরা হওয়ার বিষয়টি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি। ও নিজেও এই তালিকায় রয়েছে। আমাকে ওই তালিকার একটা স্ক্রিনশট পাঠায় ও। সেখানে দেখি ওর নাম তালিকার তিন নাম্বারে। কিন্তু তখনও আমি জানতাম না যে আমি প্রথম হয়েছি। পরে তালিকার এক নাম্বারে দেখি ‘সামিরা’ নামটি লেখা। প্রথমে বুঝতে পারছিলাম না আসলেই সেটা আমি কিনা। পরে ভালো করে চেক করি, দেখি এটা তো সত্যি আমি।’’

Shamol Bangla Ads

বছর শেষে এমন অর্জনে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘‘এমন অর্জন অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার। এই প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয়। যেখানে সবাই আমার ভিডিওগুলো দেখেছেন, এ জন্য আমি ভীষণ আনন্দিত।’’

তিনি আরও বলেন, ‘‘টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। সেই প্ল্যাটফর্মেই যখন ভালো কিছু করে স্বীকৃতি পাই, তখন সেই আনন্দটা বেশি। বর্তমানে টিকটকে ৪৫ লাখের বেশি অনুসারী ফলো করেন মাহিকে। অনেকেই এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছেন। তাই ভালো কন্টেন্ট তৈরি হলে এটি অবশ্যই ইতিবাচক হিসেবে প্রমাণ করতে সক্ষম হবে বলে মনে করেন অভিনেত্রী।’’

উল্লেখ্য, সামিরা খান মাহির টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী রয়েছে। অন্যদিকে তিনি ফলো করেন ৫৭৩ জনকে। অভিনেত্রীর ভিডিওগুলো এ পর্যন্ত ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছোটবেলার ভালোবাসা বড়বেলায় পাইনি : দীঘি পরবর্তী সংবাদ সিঁড়ি থেকে পড়ে পা মচকে গেছে সুবর্ণা মুস্তাফার

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads