ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে আপিল বিভাগের নির্দেশ

খবর টি পড়েছেন : ৩৬০
তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে আপিল বিভাগের নির্দেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Shamol Bangla Ads

এর আগে ২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। ওই রিটের পর রুল জারি করা হয়। পরে রুল যথাযথ ঘোষণা করে একই বছরের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইয়াছিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংবিধানবিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকুন :… পরবর্তী সংবাদ শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads