ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ৩১৯
শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে। যে ৫ আসনে উপনির্বাচন হচ্ছে সেগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

Shamol Bangla Ads

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন।

১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এই পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কি না, তা পরবর্তীতে জানানো হবে।

Shamol Bangla Ads

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাই ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি। উপনির্বাচন হওয়ার পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে আপিল বিভাগের নির্দেশ পরবর্তী সংবাদ স্থানীয় সরকার নির্বাচনে দলের বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads