ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্জেন্টিনার ট্রাম্পকার্ড আলভারেজ

খবর টি পড়েছেন : ৩৭২
আর্জেন্টিনার ট্রাম্পকার্ড আলভারেজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন আবিস্কার হুলিয়ান আলভারেজ। যাঁকে এতদিন চিনতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। এবার মাঠে যতক্ষণ ছিলেন আলভারেজ, ততক্ষণ প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরিয়েছেন। সব মিলিয়ে চার গোলও করে ফেলেছেন তিনি। এমন একজনকে পেয়ে আকাশি-সাদাদেরও আশা বেড়ে গেল। ফাইনালে লিওনেল মেসির সঙ্গে তাঁর বোঝাপড়াটা মিললে ফ্রান্সকে টপকানোর কাজটা হয়তো সহজ হয়ে যাবে আর্জেন্টিনার জন্য।

Shamol Bangla Ads

স্কালোনির কাছে ফাইনালে আলভারেজই ট্রাম্পকার্ড। যদি শুরুর একাদশে তিনি থাকেন, তাহলে ফ্রান্সের নজর কিন্তু মেসির সঙ্গে আলভারেজের ওপরও থাকবে। তবে স্কালোনি আক্রমণভাগ নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। পুরোপুরি সুস্থ হওয়া ডি মারিয়াকেও নামিয়ে দিতে পারেন শুরুতে। সে ক্ষেত্রে ত্রিমুখী আক্রমণ শানাতে পারবে আর্জেন্টিনা। তবু তিনজনের মধ্যে চমক হতে পারেন আলভারেজই।

ফ্রান্স সর্বদা গতিময় ফুটবল খেলে। দেশমের ছকও সেভাবে সাজানো থাকে। যার মূল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। যেখানে আলভারেজও কম যাবেন না। তিনিও পারেন দৌড়াতে। এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২.৪০ কিলোমিটার। যেখানে এমবাপ্পে খানিকটা এগিয়ে। তবে ডি মারিয়া আর আলভারেজ দু’জনই কাছাকাছি গতির খেলোয়াড় হওয়ায় ফ্রান্সের ডিফেন্স লাইনে ব্রেক করার সুযোগটা থাকবে যে কারও। আর পাশ থেকে চাপ তৈরি করবেন মেসি। সব মিলিয়ে তাঁদের মধ্যে ঝলক দেখিয়ে ফ্রান্সকে বোকা বনে বানাতে পারেন আলভারেজ।

Shamol Bangla Ads

রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আলভারেজ এতদিন ছিলেন লাইমলাইটের বাইরে। এবার আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও কোচ স্কালোনির পরিকল্পনায় ছিলেন না সেভাবে। যে কারণে শুরুতে লাওতারো মার্টিনেজকে রাখতেন আর্জেন্টিনার কোচ। তবে তাঁর মিসের মহড়ায় সুযোগ পেয়ে যান আলভারেজ। তাতেই বাজিমাত। এখন আর লাওতারো নেই স্কালোনির গুড লিস্টে। আলভারেজই তাঁর প্রথম পছন্দ, এর পর যদি আলভারেজকে তুলে নেওয়া হয়, তাহলে নামতে পারেন পাওলো দিবালা। যেহেতু ফাইনাল, তাই একান্ত কোনো সমস্যা ছাড়া আলভারেজকে এ দিন বদলি নাও করতে পারেন আর্জেন্টিনার কোচ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানের হার বাংলাদেশের পরবর্তী সংবাদ ‘পাঠান’ বিতর্ক ঠেলে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে কাতারে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads