ads

শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গুরুচরনদুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ১৭, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণদুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, প্রভাষক মো. হামিদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. কেরামত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গুরুচরণদুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনটি নির্মাণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads