ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামসুল আলম খান ও বুলবুল সম্পাদক নির্বাচিত

খবর টি পড়েছেন : ৫৬৪
ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামসুল আলম খান ও বুলবুল সম্পাদক নির্বাচিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘ একযুগ পর ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে শামসুল আলম খান (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সংবাদ প্রতিদিন)সহ ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবুল কাশেম ১৪ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

Shamol Bangla Ads

নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি মতিউল আলম (মানবজমিন), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (আমাদের সময়), কোষাধ্যক্ষ নজীব আশরাফ ( দৈনিক করতোয়া), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা মানিক (দৈনিক গণকন্ঠ), প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক জাকারিয়া তারেক (দেশের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাহ উদ্দিন বেলাল (ফাইন্সিয়াল এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদ হারুন অর রশিদ (সমকাল), দপ্তর সম্পাদক এম এ মোতালেব (খবরপত্র), কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে শেখ মহিউদ্দিন আহাম্মেদ (ইত্তেফাক ও চ্যানেল আই), আবদুল হাফিজ (আমাদের অর্থনীতি) ও মোশাররফ হোসেন জুয়েল (দেশ জনতা)।

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবুল কাশেম ১৪ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষনা করে জানান, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির কার্য-নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নিবার্চনে ১৫টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই -বাছাই শেষে ১৩টি মনোনয়ন বৈধ হিসেবে চুড়ান্ত হয়। এসব পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনী তফসিল মোতাবেক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আঃ সামাদ আজাদী।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দীর্ঘ একযুগ পর সিনিয়র সদস্য আবুল কাশেমের আহবানে গত ১১ নভেম্বর ময়মনসিংহ প্রেসক্লাবে রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সাধারণ সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবুল কাশেমকে প্রধান নির্বাচন কমিশনার করে ২ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সদস্য চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে পুলিশের… পরবর্তী সংবাদ শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ময়মনসিংহ…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads