ads

সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে পুলিশের : আইজিপি

খবর টি পড়েছেন : ২৯২
যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে পুলিশের : আইজিপি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনী কাজ করছে, যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের । প্রধানমন্ত্রীর উপর হামলা, হলি আর্টিজান থেকে শুরু করে ৬৩ জেলায় জঙ্গি হামলা সব ঘটনাই সকলে মিলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যত নাশকতার চেষ্টাই হোক না কেন আইনগতভাবে তা প্রতিহিত করা হবে। পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সকল চ্যালেঞ্জ মেকাবেলায় প্রস্তুত রয়েছে।
আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ সোমবার (১২ ডিসেম্বর) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সার্কিট হাউজমাঠে তিনি এ সব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ময়মনসিংহের মানুষ শান্তি প্রিয়। এই অঞ্চলের মানুষ আমাকে ( ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে) পেয়ে আবেগে আপ্লুত হন, মন থেকে ভালবাসেন। সেই আবেগ ও ভালবাসাকে প্রাধান্য দিয়ে সকলকে সাথে কাজ করেছি। আমি আইজিপি হওয়ায় ময়মনসিংহে মানুষ বেশি খুশি হয়েছে। ময়মনসিংহের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসির আন্তরিকতার ছোঁয়া আমার পরিবার সারাজীবন মনে রাখবে।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞাঁর সভাপতিত্বে এবং র‌্যাব ময়মনসিংহের পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, গাজীপুর মেট্টোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। টুর্ণামেন্টে মোট ১৩ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেঁনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহন করেন। জাতীয় সঙ্গিত পরিবেশণ ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এর আগে আইজিপি ময়মনসিংহে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ক্রীড়া নৈপূণ্য উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ও প্রতিবন্ধি আত্ন উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধিদের জীবমান উন্নয়নে সহায়তা প্রদান করেন পুনাক বাংলাদেশ সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সহধর্মিনী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

Shamol Bangla Ads

এ সময় অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ পত্নী ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, ময়মনসিংহ পুনাক সভানেত্রী ডাঃ রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রতিবন্ধি আত্্ন উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।

আইজিপি ও পুনাক সভানেত্রী ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ  বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে নবনির্বাচিত  ময়মনসিংহ মহানগর ও  জেলা আ’লীগের… পরবর্তী সংবাদ মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads