ads

শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৯, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

এসব জয়িতারা হলেন, সফল জননী আশরাফুন্নিছা মুসলিমা, শিক্ষা ও চাকুরিতে সফলতা অর্জনকারী নারী কামরুন্নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সফল নারী সাদিয়া সাফরিন ময়না ও অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী মোছা, ফারজানা ববি।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

Need Ads