ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুনাকের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৫৮৮
শেরপুরে পুনাকের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতের তীব্র প্রকোপ থেকে সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে (হিজড়া সম্প্রদায়) একটু স্বস্তি দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নারায়ণপুরস্থ পুলিশ সুপারের বাসভবনে অবস্থিত গোলঘরে জেলার সকল তৃতীয় লিঙ্গের মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। কম্বলগুলো গ্রহণ করেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার।

ওইসময় পুনাক সভানেত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে যে সংবিধান উপহার দিয়েছেন তাতে অনুন্নত সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার কথা উল্লেখ্য করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর মুক্ত দিবস আজ পরবর্তী সংবাদ শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads