ads

রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ৪, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেলে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর ভোগাইপাড় এলাকায় ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে গত শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

এসময় তিনি শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই এলাকার উত্তর কোন্নগর নদীরপাড় সংলগ্ন উত্তোলিত বালু জব্দ করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads