ads

শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৭১
শেরপুরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৭ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করার অভিযোগে আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর একটি দল। ৩ ডিসেম্বর শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা জানান র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। এর আগে শুক্রবার রাতে আব্দুল কুদ্দুসকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কুদ্দুস শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র ছয়মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ওই শিশুর মা। গত বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার মনকান্দা গ্রামের হতদরিদ্র পরিবারের ওই শিশুর বাড়িতে কেউ না থাকা সুযোগে তাকে ফুঁসলিয়ে নিজ বসতঘরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। পরে শিশুটির কান্নাকাটি দেখে শিশুর দাদি ঘটনা বুঝতে পেরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে আব্দুল কুদ্দুস ও তার শ^াশুড়িকে আসামি করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই ঘটনায় মামলা দায়েরের পরপরই ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-১৪ তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার এক আত্মীয়ের বাড়ী থেকে কুদ্দুসকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে শেরপুর সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুর পলিটেকনিকে চুরি, সাতক্ষীরা থেকে আন্তঃজেলা চোর চক্রের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads