ads

বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সৌদির সঙ্গে চুক্তি

খবর টি পড়েছেন : ৫৭৫
এক হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সৌদির সঙ্গে চুক্তি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে সৌদির অ্যাকোয়া পাওয়ারের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রকল্পটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাস্তবায়ন হলে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ২৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

চুক্তি সই অনুষ্ঠানে পিডিবির সচিব মোহাম্মদ সেলিম রেজা ও অ্যাকোয়া পাওয়ারের ব্যবসা উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক আয়াদ আল আমরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে সরকার বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এসব বিষয়ে কাজ করছে।

Shamol Bangla Ads

পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিসিএসে ২৩০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে পরবর্তী সংবাদ দেশের রিজার্ভ নামল ৩৩ বিলিয়নে

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads