ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে আরও একটি চমক

খবর টি পড়েছেন : ৪৪১
হোয়াটসঅ্যাপে আসছে আরও একটি চমক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়মিত নানা রকমের ফিচার নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমটি এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি চমক।

Shamol Bangla Ads

নতুন এই চমকের নাম ‘ডু নট ডিসটার্ব’ ফিচার। জানা গেছে, যেকোনো দিন এই ফিচার অবমুক্ত হতে পারে। প্রাথমিক ভাবে বেটা ভার্সনে এটি অবমুক্ত করা হয়েছে।

অনেক সময় অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে। এক্ষেত্রে ফোনটি না ধরলে তা মিসড কল অ্যালার্টে থেকে যায়। কিন্তু ফিচারটি চালু হলে ‘সাইলেন্সড বাই ডু নট ডিসটার্ব’ অপশনটি সিলেক্ট করতে হবে। এটি টার্ন অন থাকলে অচেনা নম্বরের মিসড কল সম্পর্কে কোনও তথ্যই আর জানতে হবে না ব্যবহারকারীদের।

Shamol Bangla Ads

এদিকে হোয়াটসঅ্যাপে ডেস্কটপ ভার্সনের জন্যও আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। নুতন এই ফিচারটির ফলে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও এবার পাসওয়ার্ড দিতে পারবেন। তবে এখনও এই ফিচার নিয়ে কাজ কর্ম চলছে। দ্রুতই বেটা ভার্সনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হবে এই ফিচার।

প্রসঙ্গত, কিছুদিন আগে আরেকটি অভাবনীয় ফিচার আনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই ফিচারের নাম ‘সেলফ চ্যাট’। এই ফিচারে নিজের সঙ্গে কথা বলা যাবে। এছাড়া জরুরি বার্তা, ছবি বা ভিডিও সেখানে জমা রাখা যাবে। চাইলেই তা ফরোয়ার্ড করা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টুইটার-ফেসবুকের পর এবার অ্যামাজনে গণছাঁটাই পরবর্তী সংবাদ দক্ষ ফ্রিল্যান্সার গড়তে নালিতাবাড়ীতে আমিন আইটি ট্রেনিং সেন্টারের…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads