ads

বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৈশপ্রহরীকে বেঁধে রেখে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরি

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
নভেম্বর ২৪, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ

শেরপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে স্মার্ট ল্যাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ নৈশপ্রহরী। ২৩ নভেম্বর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার রাতে পাঁচ/ছয়জনের একটি দল নিচ তলার গ্রিল কেটে দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে দোতলার স্মার্ট ল্যাবের ২৫টি কম্পিউটারের র‌্যাম, মাদারবোর্ড ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় তারা। ওইসময় নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান ও নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে গুরুতর আহত করা হয়েছে।

ভোরে আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্মার্ট ল্যাব পর্যবেক্ষণ করেছে। চুরি যাওয়া কম্পিউটার যন্ত্রাংশের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরেফ রব্বানী জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে আহতদের কাছ থেকে তথ্য নেয়ার চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads