ads

রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেন্দুয়ায় মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসিমা বহিষ্কৃত

খবর টি পড়েছেন : ৫৫৩
কেন্দুয়ায় মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসিমা বহিষ্কৃত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাংগঠনিক পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাসিমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) তারিখ থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়।

Shamol Bangla Ads

কেন্দুয়া উপজেলা শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার ও সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি ২০ নভেম্বর যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানান।

উপজেলার মুকুন্দাবাদ গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী সান্দিকোনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা কেন্দুয়া উপজেলায় একটি আলোচিত নামে পরিণত হয়েছে। তার বাড়িতে চলমান অবৈধ দেহব্যবসা ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও সৈয়দা নাছিমা এসব অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শতাধিক স্থানীয় লোকজনের স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শামছুদ্দিন।

Shamol Bangla Ads

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, সৈয়দা নাছিমা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর দায়ের করা অভিযোগটির তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুদ্ধাপরাধ : নেত্রকোণার খলিলুর রহমানের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ ১০ বছর পর কেন্দুয়ায় ছাত্রলীগের কমিটি পেয়ে উজ্জীবিত…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads