ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জন্মদিনে ‘পায়রা’র সাজে চমকে দিলেন পরীমণি

খবর টি পড়েছেন : ৩৭৫
জন্মদিনে ‘পায়রা’র সাজে চমকে দিলেন পরীমণি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২৪ অক্টোবর ছিলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন। এদিন ৩০-এ পা রেখেছেন তিনি। প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন ঢালিউডের ‘স্বপ্নবাজ’ এই নায়িকা। সেই অনুষ্ঠানের রেশ ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে, তার ভক্ত-শুভাকাঙক্ষীদের মনেও।

Shamol Bangla Ads

এবার পায়রার সাজে জন্মদিনের কেক কাটলেন পরী। এদিন রাত ৮টায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার জন্মদিন পালনের জমকালো আয়োজন করা হয়। তবে বৃষ্টির কারণে ২ ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে ১০টায়।

তার আগ মুহূর্তেই আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন পরী। এবারের জন্মদিনের অনুষ্ঠানে পায়রার সাজে হাজির হয়েছিলেন এই ‘বিশ্বসুন্দরী’ তারকা। পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল। ঝাড়বাতিতে ঝলমলে ছিলো হল রুম। মঞ্চের সামনে বড় অক্ষরে লেখা ছিলো ‘পরীমণি’।

Shamol Bangla Ads

জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’

পরীমণির কস্টিউম ডিজাইনার জেএস জিমিও জানান, নায়িকার কথামতোই শান্তির প্রতীক পায়রার রূপে তার ড্রেসের ডিজাইন করা হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ীই পরীর এবারের জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। যাতে কণ্ঠ দিয়েছেন ইমরান।

এছাড়া অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিলো ১৫ মিনিটের একটি ডকুমেন্টরি। নিজের বদলে যাওয়া জীবন নিয়ে এটি বানিয়েছেন পরী নিজেই। এতে উঠে এসেছে শরিফুল রাজের সঙ্গে তার প্রেম, বিয়ে, সন্তানের জন্মসহ আরও কিছু বিষয়।

জন্মদিনের অনুষ্ঠানে পরীকে শুভেচ্ছা জানাতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন সিয়াম আহমেদ। এছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী তমা মির্জা, পরিচালক এসএ হক অলিক, রায়হান রাফি, রাশিদ পলাশসহ অনেকে।

আগেই পরী জানিয়ে ছিলেন ধুমধাম আয়োজনে এটিই তার শেষ জন্মদিন পালন। এর কারণ হিসেবে নায়িকা বলেছিলেন, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুয় আক্রান্ত সালমান পরবর্তী সংবাদ ২২ হলে মুক্তি পেল সিয়াম-রাজ ও মিমদের ‘দামাল’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads