ads

রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২২ হলে মুক্তি পেল সিয়াম-রাজ ও মিমদের ‘দামাল’

খবর টি পড়েছেন : ৩৩০
২২ হলে মুক্তি পেল সিয়াম-রাজ ও মিমদের ‘দামাল’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শুক্রবার দেশের ২২ সিনেমা হলে মুক্তি পেয়েছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দামাল’। ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটির এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা।

Shamol Bangla Ads

ওই তালিকায় আছে সিয়াম আহমেদ সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ, এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি।’

Shamol Bangla Ads

শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ দেশজুড়ে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জন্মদিনে ‘পায়রা’র সাজে চমকে দিলেন পরীমণি পরবর্তী সংবাদ কঙ্গনা এবার রাজনীতির মাঠে

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads