ads

রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুয় আক্রান্ত সালমান

খবর টি পড়েছেন : ৩৪৭
ডেঙ্গুয় আক্রান্ত সালমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বলিউড ভাইজান সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত, তাই আপাতত শুটিং বন্ধ থাকায় ঘরবন্দি হয়ে আছেন! বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। দিওয়ালির সব আমন্ত্রণেও অংশ নিতে পারছেন না ভাইজান। কিছুদিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিয়েছেন এই বলিউড সুপারস্টার।

Shamol Bangla Ads

শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে তাকেই দেখা যাবে। কারণ আগেভাগেই সালমান বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন বলে বলিউড সূত্রে জানা গেছে।

সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সে খবর ভুল নয়। সে কারণে তার শুটিংও বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিস্থিতি খুব খারাপ না হওয়ায় দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২৫ অক্টোবর থেকে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউড ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর শুটিং। সূত্র : আনন্দবাজার

Need Ads
পূর্ববর্তী সংবাদ উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব পরবর্তী সংবাদ জন্মদিনে ‘পায়রা’র সাজে চমকে দিলেন পরীমণি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads