ads

শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব

খবর টি পড়েছেন : ৩৯৬
উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিগত জীবনের বিভিন্ন আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে আবারও কাজে ফিরছেন। ২১ অক্টোবর শুক্রবার বিকেল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লার উদ্বোধন করেন ঢালিউড কিং।

Shamol Bangla Ads

জানা যায়, ওই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, “গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু করতে যাচ্ছি। এর নতুন নাম ‘গ্লোম্যাক্স’।”

নাম পরিবর্তন প্রসঙ্গে উর্মিলার ভাষ্য, “আসলে ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করত এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে এর যাত্রা শুরু হচ্ছে।”

Shamol Bangla Ads

পার্লারটি রাজধানীর বনানী ১১ নাম্বার রোডে অবস্থিত। এখানে আমার সঙ্গে উর্মি জিনু ও বিউটি আক্তার নামে আরও দুজন পার্টনার আছেন।

উর্মিলা আরও যোগ করেন, ‘আমি ছোটবেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম।’

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেই মা পাগল মেহেদীর পাশে জায়েদ খান পরবর্তী সংবাদ ডেঙ্গুয় আক্রান্ত সালমান