ads

বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিদেশীয় সিরিজ: বড় হারে বাংলাদেশের বিদায়

খবর টি পড়েছেন : ২৯৩
ত্রিদেশীয় সিরিজ: বড় হারে বাংলাদেশের বিদায়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সাকিব আল হাসান একাই লড়াইটা করেছেন বলতে গেলে। কিন্তু তার সেই লড়াইয়ের পরও হেরে গেছে বাংলাদেশ। এরই সাথে হেরে গেলো ফাইনালে খেলার সম্ভাবনাও। তাই তাসমান সাগরপাড়ে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিবের নেতৃত্বে থাকা বাংলাদেশের।

Shamol Bangla Ads

ক্রাইস্টচার্চে বুধবার (১২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে ফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে যায় বাংলাদেশ।

শুরুতে নিউজিল্যান্ডের লক্ষ্য টপকাতে গিয়ে ঝড়ো লড়াই শুরু করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তুলে নেন ক্যারিয়ারের ১১তম ফিফটি। করেছেন ৪৪ বলে ৭০ রান। তবে আজকের এই ম্যাচে সাকিবের ব্যাট হাসলেও হাসেনি বাকিদের ব্যাট।
এর আগে ১২ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের চতুর্থ ওভারে অ্যাডাম মিলনের করা তৃতীয় বলটির লাইন মিস করে বোল্ড হন তিনি। আশা জাগিয়ে লিটন ফেরেন ১৬ বলে ২৩ রান করে। মাইকেল ব্রেসওয়েলের করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বল ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে গাপটিলের হাতে ক্যাচবন্দি হন লিটন।

Shamol Bangla Ads

সাকিবের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটির বেশিদূর এগোতে দেয়নি কিউই পেসার অ্যাডাম মিলন। ৩ বাউন্ডারিতে ১৭ বলে ২৩ রান করে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য।

৯৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৪ রান করে মাইকেল ব্রেসওয়েলের স্পিনের লাইন মিস করে বোল্ড হন আফিফ হোসেন। বিদায় নেন নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী। সোহান ফেরেন ৬ বলে ২ রান করে। ইয়াসির আলী ৬ বলে ৬ রান করে সাউদির বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচবন্দি হন।

অপরপ্রান্তে অবশ্য একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন সাকিব। তুলে নেন ক্যারিয়ারের ১১তম ফিফটি। ইনিংসের ১৯তম ওভারে এসে তিনিও বিদায় নিলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। অবশ্য তার বিদায়ের আগেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগারদের।

৪৪ বল মোকাবিলায় ৮ চার ও এক ছক্কায় ৭০ রান করেন সাকিব। ওয়াইড লাইনের বাইরে সাউদির করা বল হিট করতে গিয়ে ব্যাটার কানায় লেগে উইকেটরক্ষকের হাতে ক্যাচবন্দি হন টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত ১৬০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

কিউই বোলারদের মধ্যে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। দুটি করে উইকেট তুলে নেন টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল।

এর আগে ডেভন কনওয়ের ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কনওয়ে ৪০ বল মোকাবিলায় ৫ চার ও ৩ ছক্কার মারে ৬৪ রান করেন। অন্যদিকে ২৪ বল মোকাবিলায় ৫ ছক্কা ও ২ চারের মারে ৬০ রান করেন ফিলিপস।

টাইগার বোলারদের মধ্যে এদিন সাইফুদ্দিন ছাড়া বাকি সবার ইকোনমি রেট ছিল দশের উপর। ৩৭ রান খরচায় সাইফুদ্দিন ২ উইকেট শিকার করেন। এবাদত ২ উইকেট তুলতে খরচ করেন ৪০ রান। অন্য পেসার শরিফুলের এক উইকেট শিকার করতে খরচ ৪১ রান। এদিন কোনো উইকেটের দেখা পাননি টাইগার স্পিনাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ ওভারে ৪১ রান করতে পারল না টাইগ্রেসরা! পরবর্তী সংবাদ নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হার, একাই খেলল সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads