ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের আরেকটি হার

খবর টি পড়েছেন : ৩৯৩
হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের আরেকটি হার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হতশ্রী ব্যাটিংয়ে লড়াই করার মত রান তুলতে পারেনি বাংলাদেশ। ১৩৭ রানের পুঁজি নিয়ে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। একপ্রকার হেসেখেলেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারই সঙ্গী হলো বাংলাদেশের। টানা দুই হারে সিরিজে টিকে থাকার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের।

Shamol Bangla Ads

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। টিম সাউদির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। আউট হওয়ার আগে করেন ৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ভালো কিছুর আভাস দিলেও ব্রেসওয়েলের বলে ১৬ বলে ১৫ রান করে আউট হন লিটন। পরের ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন ওপেনার শান্ত। টাইগার এই ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের স্বাদ পেলেন ইশ সোধি। শান্ত ফিরতেই মোসাদ্দেককে (২) ফেরালেন সোধি।

এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলীও। প্রথম চার মারার পরের বলে অ্যাডাম মিলনের ক্যাচ হন তিনি। তাকে ৭ রানে আউট করেন মাইকেল ব্রেসওয়েল। আফিফ হোসেন ধ্রুব ২৪ রান তুলতে বল খেলেছেন ২৬টি। সাকিব আল হাসান নেমেছিলেন সাত নম্বরে। দলের প্রয়োজন অনুযায়ী উইকেটে নেমে ঝড় তোলার দরকার ছিল অধিনায়কের। কিন্তু ১৬ বলে ১৬ রান করে তিনিও ধরলেন প্যাভিলিয়নের পথ। তাসকিনের ব্যাট থেকে আসে ২ রান। আট নম্বরে নামা নুরুল হাসান সোহান ২ ছক্কা ১ চারে ১২ বলে ২৫ রান করলেন বলেই ১৩৭ রানের পুঁজি পায় লাল সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ইশ সোদি, টিম সাউদি ও মিচেল ব্রেসওয়েল ও ট্রেন্ট বোল্ট।

Shamol Bangla Ads

১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরলয়ে শুরু করেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। তবে অ্যালেন ১৮ বলে ১৬ রান করে ফেরার পর উইলিয়ামসনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর উইলিয়ামসন ফিরলেও কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। আউট হওয়ার আগে ২৯ বলে একটি চারে ৩০ রান করেন কিউই অধিনায়ক। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরীফুল ও হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের বিপক্ষে বড় হার নিগারদের পরবর্তী সংবাদ বিশ্বকাপের ওয়ার্ম আপ পর্ব শুরু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads