ads

বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগ: এবার ইন্টারের কাছে হেরে গেল বার্সা

খবর টি পড়েছেন : ৩২১
চ্যাম্পিয়ন্স লিগ: এবার ইন্টারের কাছে হেরে গেল বার্সা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বায়ার্নের সঙ্গে হেরে আগেই ২ নম্বরে নেমেছিল বার্সেলোনা। গ্রুপ অব ডেথে এবার তাদের লড়াইটাকে আরও কঠিন করে দিল ইন্টারে মিলান। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ন লড়াইয়ে বার্সেলোনাকে ঠিক ধরাসায়ী করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। তবে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে দারুণ এক জয় তুলে নিয়েছে সিরি’আর রানারআপরা। ৪ অক্টোবর মঙ্গলবার রাতে সান সিরোয় বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু।

Shamol Bangla Ads

ইন্টারের জয়ে গ্রুপ ‘সি’ এর লড়াইটা এখন আরও জমজমাট হলো। গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ শেষে এখন ২ নম্বরে আছে ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে ৩ নম্বরে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যরা এখন মুখিয়ে থাকবে প্রতি ম্যাচেই জয় তুলে নেওয়ার। ৩ ম্যাচের ৩ টাতেই জয় পাওয়া বায়ার্ন আছে গ্রুপের শীর্ষে।

ঘোরের মাঠে শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার। সপ্তম মিনিটে সুযোগও তৈরি করে নেন স্বাগতিক ফরোয়ার্ড কালহানোগলু। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান বার্সেলোনা গোলরক্ষক।

Shamol Bangla Ads

সময় গড়াতে থাকলে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখাতে শুরু করে বার্সেলোনা। এসময় অবশ্য বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেসনি কাতালানরা। এদিকে প্রতি-আক্রমণে ভীতি ছড়াচ্ছিল ইন্টারও। ২৮ তম মিনিটে স্বাগতিকরা একবার জালে বল জড়িয়ে অফসাইডের কারণে লিড পায়নি।

কাতালানদের স্তব্ধ করে দিয়ে ইন্টারকে শেষমেষ লিড এনে দেন কালহানোগলু। ডিমার্কোর পাসে থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জালে বল ছোঁয়ান তুর্কি মিডফিল্ডার।

পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ শাণাতে পারেননি লেভান্ডোভস্কি-রাফিনিয়ারা। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ পরবর্তী সংবাদ আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads