ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৬৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২। দল ঘোষণা করে সব দেশই। কেউ কেউ উন্মোচন করছে নিজেদের জার্সি। এবার টাইগার ফ্যানদেরও অপেক্ষার পালা শেষ হল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ অক্টোবর শুক্রবার বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে বিসিবি অস্ট্রেলিয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করেছে।

Shamol Bangla Ads

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত জার্সির একটি ভিডিও থেকে জানা যায়, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবন ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কারুকাজ রয়েছে।

জানা যায়, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। ৬ নভেম্বর তারা পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লা লিগার শীর্ষে বার্সেলোনা পরবর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads