ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তের মাদক সম্রাট মোতালেব গাঁজাসহ গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের বকুলতলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আব্দুল মোতালেব (৪৭) ওরুফে সিদ্ধি মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর সার্কেলের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বকুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল মোতালেবকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোতালেব বকুলতলা গ্রামের কমল মিয়ার ছেলে । সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স পরিচয় দিয়ে শ্রীবরদী সীমান্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে স্থানীয় এলাকার মাদকসেবী ও বহিরাগত এলাকার মাদকসেবীদের নিয়ে পাহাড়ের বিভিন্নস্থানে মাদকের আসর বসাতো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের পরিদর্শক মো এনামুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো এনামুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মোতালেব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। তাকে নিয়মিত মামলা দিয়ে শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads