আসছে দুর্গাপূজা উদযাপন ও চোরাচালানসহ আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সোমেশ্বরী হলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজ ও পুজা মন্ডপের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।




