ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া

খবর টি পড়েছেন : ৩৫৪
নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রখ্যাত ভারতীয় নির্মাতা মণিরত্নম দেশটির ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’। দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)। তারকাবহুল সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

Shamol Bangla Ads

ঐতিহাসিক এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া। এতে রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। ট্রেলারে তার ঝলক সবার নজর কেড়ে নিয়েছে।

এছাড়াও এই সিনেমায় রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিকে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও।

Shamol Bangla Ads

বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে মণিরত্নমের ‘ইরুভার’, ‘গুরু’, ‘ও রাবণ’-এ দেখা গিয়েছিল এই ‘বিশ্ব সুন্দরী’কে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসছে হৃতিক রোশনের কৃশ ৪ পরবর্তী সংবাদ রাজ-রাজ্যকে নিয়ে স্বপ্নের মত জীবন কাটাচ্ছি: পরীমণি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads