ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজ-রাজ্যকে নিয়ে স্বপ্নের মত জীবন কাটাচ্ছি: পরীমণি

খবর টি পড়েছেন : ৭৪৯
রাজ-রাজ্যকে নিয়ে স্বপ্নের মত জীবন কাটাচ্ছি: পরীমণি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের। শনিবার রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। এদিন গভীর রাতে কেক কেটে তা পালন করেন রাজ-পরী। সেই মুহূর্তের কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ফেসবুকে।

Shamol Bangla Ads

পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। Happy one month Baajaan।’ এ ছাড়া ওই পোস্টে পরীমনি ধন্য জানিয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম রাজকে। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ছেলে শামীম মুহাম্মদ রাজ্যর নাম। দিয়েছেন লাভ ইমোজি।

পরীমনির ওই পোস্টে তাকে, ছেলেকে এবং রাজকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শুভ কামনা জানিয়েছেন শোবিজের অনেকেই।

Shamol Bangla Ads

রাজ্যকে নিয়ে এক মাস! কেমন কাটছে সময়? এই প্রশ্ন নিয়ে রোববার পরীমণির সঙ্গে যোগাযোগ করা হয়। পরীমণি সমকালকে বললেন, এক কথায় অসাধারণ। আমার বাজানকে নিয়েই তো এখন আমাদের সব কিছু। রাজ-রাজ্যকে নিয়ে দারুণ এক সুখী পরিবার আমার। স্বপ্নের মতো এক জীবন কাটাচ্ছি। সবাই রাজ্য ও আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, পরীমণি গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন । মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখনো পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন তিনি। কাজ কবে ফিরবেন? জানতে চাইলে পরীর সহজ উত্তর, আপাতত রাজ্যকে নিয়েই তার রাজ্যের কাজ। শুটিংয়ে ফিরতে বেশ খানিক সময় লাগবে।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরীফুল রাজ। তা সামনে আসছে এ বছরের ১০ জানুয়ারি। মা হওয়ার খবর প্রকাশের মাধ্যমে বিয়ের খবরও জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া পরবর্তী সংবাদ এবার বিজ্ঞাপনে অপু বিশ্বাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads