ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে হৃতিক রোশনের কৃশ ৪

খবর টি পড়েছেন : ৩৩০
আসছে হৃতিক রোশনের কৃশ ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৩ বছর পর বড় পর্দায় হৃতিক রোশন। নতুন চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন অভিনেতা। ঝরাচ্ছেন ওজন। ব্যস্ততার ফাঁকেই ধীর গতিতে এগচ্ছে ‘কৃশ ৪’। চিত্রনাট্য নিয়ে কাজ শুরু। তবে বদল ঘটতে পারে পরিচালক পদে। গুঞ্জন, বাবা রাকেশ রোশনকে পরিচালক হিসেবে চাইছেন না হৃতিক। নতুন পরিচালকের সন্ধান করছেন তিনি।

Shamol Bangla Ads

কিন্তু, কেন ‘কৃশ ৪’ এর পরিচালক হিসেবে বাবা রাকেশ রোশনের ওপর আস্থা রাখতে পারছেন না হৃত্বিক? বি-টাউনের অন্দরের গুঞ্জন, বিগত কয়েক বছরে দর্শকের চাহিদা পাল্টেছে। ‘কৃশ ৪’ পরিচালনার দায়িত্ব তাই একজন তরুণ পরিচালককে দিতে চান হৃত্বিক।

রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে পা রাখেন হৃত্বিক। তারপর বেশ কিছু ছবি করেছিলেন তিনি, কিন্তু হিট হয়নি। ২০০৩ সালে ফের রাকেশের পরিচালনায় ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হয় তার। তারপর আসে কৃষ। এবার আসতে চলছে কৃশ ৪।

Shamol Bangla Ads

হৃত্বিককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ওয়ার সিনেমাতে। ২০০৬ সালে মুক্তি পায় কৃশ। ২০১৩ সালে আসে কৃশ ৩। বর্তমানে ‘বিক্রম ভেদা’র প্রচারে ব্যস্ত হৃতিক রোশন। পাশাপাশি চলছে ‘ফাইটার’-এর প্রস্তুতি। সূত্র: বলিউড লাইফ

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহবান পরবর্তী সংবাদ নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads