ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহবান

খবর টি পড়েছেন : ৫২৭
অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহবান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৫তম আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সিনেমা আহবান করা হয়েছে। ৯৫ তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহবান করেছে।

Shamol Bangla Ads

২০২২ সালের ১ জানুয়ারির পর এবং ৩০ নভেম্বর এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য আহবান করা হয়।

Shamol Bangla Ads

প্রতিবছরের মতো এবারও অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসছে ‘আশিকী থ্রি’ পরবর্তী সংবাদ আসছে হৃতিক রোশনের কৃশ ৪

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads