ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেলান্দহে অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহে ব্যাটারি চালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে যাত্রী হয়রানি এবং অযৌক্তিক অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বেশ কিছু গাড়ি জব্দসহ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

৩০ আগস্ট মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা। যাত্রীদের অভিযোগ, ইজিবাইকে দু’শ গজ রাস্তা গেলেও অযৌক্তিক ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ৫ টাকার ভাড়া ১০ টাকা, ২০ টাকার ভাড়া ৪০/৫০ হারে আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীরা চালকদের কাছে নাজেহালসহ প্রতিনিয়ত বিশৃঙ্খলা হচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা জানান, জ্বালানি তেলের দাম বাড়লেও ব্যাটারিচালিত বা ইজিবাইক বা সিএনজির ভাড়া বৃদ্ধির কোন কারণ নেই। প্রাথমিকভাবে জনস্বার্থে চালকদের সতর্ক করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads