ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পেটের ভিতর থেকে ইয়াবাসহ আটক ২

খবর টি পড়েছেন : ৩২৮
জামালপুরে পেটের ভিতর থেকে ইয়াবাসহ আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুরে অভিনব কায়দায় পেটের ভিতর বহনকৃত ১ হাজার ৩শ ৩৭ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৬ আগস্ট জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া কাঁচা বাজারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তা‌দের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছেন- জামালপুর থানার সদররের জামাল উদ্দিনের ছেলে সবুজ (২২) ও টেকনাফ থানার নাছিরের ছেলে সাদেককে (১৯) আটক করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া কাঁচা বাজারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তা‌দের আটক করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত জামালপুর ও শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মাদক আই‌নে মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেলান্দহে কৃষি মেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রীর মর্যাদা, চট্টগ্রাম-নারায়ণগঞ্জের মেয়র…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads