জামালপুরে কাজলি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর রবিবার সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। কাজলি আক্তার বাদামবাড়ী গ্রামের কামাল হোসেনের(৫৭) মেয়ে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার(৩৫) ও তার মা জোসনা বেগম(৫৫) বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়। শনিবার রাতের কোন এক সময় ওই যুবতীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত কাজলি আক্তারের মা জোসনা বেগম এই ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নেওয়াজ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে। কাজলি আক্তারের মা জোসনা বেগমের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হতে জোসনার স্বামী কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকান্ডের ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




