ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি

খবর টি পড়েছেন : ৩০২
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২- এর আসরে বাজিমাত করেছে ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলো। এবারের আসরের বেশিরভাগ পুরস্কারই ঘরে তুলেছে এই তিনটি ছবি।
সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে শেরশাহ। ছবিটিতে গান গেয়ে গেয়ে সেরা গায়িকা ও গায়কের পুরস্কার পেয়েছেন আসিস কৌর ( রাতাঁ লম্বিয়া) ও বি প্রাক (মন ভরেয়া ২.০)। সেরা সম্পাদনা ও সেরা অ্যাকশন বিভাগেও পুরস্কার জিতেছে শেরশাহ। এবারের আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিং (এইটি থ্রি), কৃতি শ্যানন (মিমি)।

Shamol Bangla Ads

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান। মিমি ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাই তামহাকর। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সুভাষ ঘাইকে।

সমালোচকদের বিচারে সেরা ছবি ‘সর্দার উধম’। সেরা আবহ সঙ্গীত, সেরা পোশাক, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা ভিএফএক্স, সেরা স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার পেয়েছে ছবিটি।
সেরা গল্প ও সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’ (অভিষেক কাপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে)। ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার।

Shamol Bangla Ads

সেরা অভিষেক (অভিনেতা) – ‘৯৯ সংস’-এর জন্য এহান ভট্ট ও সেরা অভিষেক (অভিনেত্রী) – ‘বান্টি অউর বাবলি ২’ ছবির জন্য শর্বরী বাগ। সেরা ডেবিউ (পরিচালক) – ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবির জন্য সীমা পাহওয়া। সেরা লিরিক্স – ‘৮৩’ ছবির ‘লেহরা দো’ গানের ডন্য কৌসর মুনির। সেরা কোরিওগ্রাফি – ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও জুটি হচ্ছেন শাকিব-নুসরাত পরবর্তী সংবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে হিন্দি সিরিজে কলকাতার মিমি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads