ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে হিন্দি সিরিজে কলকাতার মিমি

খবর টি পড়েছেন : ৪০২
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে হিন্দি সিরিজে কলকাতার মিমি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অভিনয় কম, বরং রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ভালো গল্প না পেলে কোনো কাজে যুক্ত হচ্ছেন না। মাস তিনেক আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তাঁর ‘মিনি’। মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমায় মিমির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও দুই বাংলা সিনেমা। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় আছেন বলিউডের পরেশ রাওয়ালও।

Shamol Bangla Ads

এর মধ্যে শোনা গেল আরও এক বড় খবর। এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিমি। পরিচালক সৌমিক সেনের তত্ত্বাবধানে তৈরি হবে বড় বাজেটের সিরিজটি। এতে এক বাঙালি অভিনেতার সঙ্গেই মিমি জুটি বাঁধবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সিরিজটির বিষয়ে ওই ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মিমির পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো। তবে কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হবে ওই হিন্দি ওয়েব সিরিজ। তাতে প্রধান চরিত্রেই অভিনয় করবেন মিমি।

বলিউডে এখন টালিউডের অনেকেই নিয়মিত অভিনয় করছেন। তবে সেগুলোতে তাঁদের প্রধান চরিত্রে দেখা যায় না। সে হিসেবে মিমির এই কাজটি বিশেষ কিছু হতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই। জানা গেছে, শুধু মিমি নয়, ওই ওয়েব সিরিজে টালিউডের আরও কয়েকজন শিল্পী অভিনয় করবেন।

Shamol Bangla Ads

সিরিজটি যিনি পরিচালনা করবেন, সেই সৌমিক সেন এর আগে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলাকে নিয়ে ‘গুলাব গ্যাং’ বানিয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত বাংলা সিনেমা ‘মহালয়া’ বানিয়েও প্রশংসা কুড়িয়েছেন সৌমিক। তাঁর পরবর্তী বিষয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই সিরিজটি নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ থাকবে; এটা নিশ্চিতভাবেই বলা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি পরবর্তী সংবাদ বরণ্যে গীতিকার গাজী মাজহারুল আর নেই

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads