ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও জুটি হচ্ছেন শাকিব-নুসরাত

খবর টি পড়েছেন : ৪৩৭
আবারও জুটি হচ্ছেন শাকিব-নুসরাত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর এই জুটির আর একসঙ্গে সিনেমা করা হয়নি। তবে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের। গত বছরের শুরুর দিকে বার্জারের বিজ্ঞাপন মডেল ও শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তারা। এরপর একসঙ্গে করেন একটি বিজ্ঞাপনও।

Shamol Bangla Ads

নতুন খবর হচ্ছে একই প্রতিষ্ঠানের নতুন একটি বিজ্ঞাপনে আবারও জুটি হচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। কয়েকদিন পরই বিজ্ঞাপনটি করার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গে। শিডিউল মোতাবেক সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজধানীতেই বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রমিম রায়হান।

শাকিব খান নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার্জারের শুভচ্ছাদূত হিসেবে গত বছর চুক্তিবদ্ধ হই। এরপর একটি বিজ্ঞাপন করেছি। শিগগিরই বড় অ্যারেজমেন্টে আরও একটি বিজ্ঞাপন করার কথা হচ্ছে।’ নতুন এই বিজ্ঞাপন নির্মাণে বেশ কয়েকজন নির্মাতার প্রাথমিক নাম প্রস্তাব হয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

নুসরাত ফারিয়া এখন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকে ফিরেই নতুন এই বিজ্ঞাপনে অংশ নেবেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬০ লাখ রুপি খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন… পরবর্তী সংবাদ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads