ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬০ লাখ রুপি খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!

খবর টি পড়েছেন : ৩৪৭
৬০ লাখ রুপি খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ভক্ত। ফের একবার মিলল এমনই নজির। সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে বিগ বির মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লাখ রুপি। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল অমিতাভ বচ্চনের মূর্তির ছবি।

Shamol Bangla Ads

জানা যায়, এই ভক্ত দম্পতির নাম রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে বসবাস করছেন।
তাদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করেই ফেললেন তার মূর্তি।

শুধু তাই নয়। তারা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে।

Shamol Bangla Ads

সেইখান থেকেই ছবি টুইট করে তারা লেখেন, শনিবার ২৭ আগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মি. বচ্চনের অনেক ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন। ৫০০ এরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

ভক্তের এমন সম্মানের কথা জেনে গেছেন অমিতাভ বচ্চনও। ভক্তের এই সম্মান দেখে অমিতাভ বিনয়ের সঙ্গে জানান, এই সম্মানের যোগ্য নন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘মিস ডিভা ইউনিভার্স’ বিজয়ী দিভিতা পরবর্তী সংবাদ আবারও জুটি হচ্ছেন শাকিব-নুসরাত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads