ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মিস ডিভা ইউনিভার্স’ বিজয়ী দিভিতা

খবর টি পড়েছেন : ৩৭৯
‘মিস ডিভা ইউনিভার্স’ বিজয়ী দিভিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘মিস ডিভা ইউনিভার্স-২০২২’ বিজয়ী হয়েছেন ভারতের কর্ণাটকের দিভিতা রায়। ২৮ আগস্ট রবিবার রাতে মুম্বাইয়ের ফেমাস স্টুডিওতে বসেছিল চূড়ান্ত আসর। সেখানে ২৩ বছর বয়েসী দিভিতার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স-২০২১’ বিজয়ী হারনাজ সান্ধু। ‘মিস ইউনিভার্স-২০২২’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন দিভিতা রায়। এরই মধ্যে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও ওই ঘোষণা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

মিস ইউনিভার্সের পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটি চুমু খেয়ে তারপর তা দিভিতাকে পরিয়ে দেন হারনাজ। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন।

বিজয়ীর মুকুট পরার পর দিভিতা বলেন—‘অসাধারণ লাগছে; অবশেষে আমার মাথায় বিজয়ের মুকুট। এটা অবিশ্বাস্য! সত্যি অভিব্যাক্তি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। পাগল পাগল লাগছে।’

Shamol Bangla Ads

কর্ণাটকে জন্মগ্রহণ করলেও বাবার চাকরির কারণে দিভিতা ভারতের বিভিন্ন শহরে বসবাস করেছেন। দিভিতা পেশায় একজন আর্কিটেক্ট-মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ রয়েছে তার। এবার তিনি অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়ার ‘বিউটি সার্কাস’ পরবর্তী সংবাদ ৬০ লাখ রুপি খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads