ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সাকিবের

খবর টি পড়েছেন : ৩৩০
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সাকিবের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে আফগানদের হারাতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Shamol Bangla Ads

আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শততম টি-টোয়েন্টি খেলবেন সাকিব। প্রথম ম্যাচের একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৫ টিতে জিতেছে আফগানরা, তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ ছাড়াও শারজা স্টেডিয়ামে তিন সংস্করণে ৭ ম্যাচে খেলেও এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার আফগানদের হারিয়ে জয়ের রেকর্ড ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে সাকিবদের সামনে।

Shamol Bangla Ads

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাযরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, ফজলহক ফারুকী, নাবিন উল হক, মুজিবর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিব-ফিজরা হোটেলে, মুশি-রিয়াদ মাঠে পরবর্তী সংবাদ আফগানদের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads