ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেনাল্টির ‘শান্তি চুক্তি’ ভঙ্গ!

খবর টি পড়েছেন : ৪০২
পেনাল্টির ‘শান্তি চুক্তি’ ভঙ্গ!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোচের কথা মানেননি নেইমার জুনিয়র। ভেঙেছেন শান্তি চুক্তি। মোনাকোর বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি আদায় করেন ব্রাজিলিয়ান তারকা। ওই পেনাল্টি শটও নেন তিনি। গোল করে দলকে সমতায় ফেরান। অথচ এই পেনাল্টি নিয়ে মৌসুমের শুরুতে নেইমার-এমবাপ্পের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। হাতাহাতি পর্যন্ত নাকি হয়েছে। কোচ ক্রিস্টোফার গালতিয়ের ওই সমস্যার সমাধান করে দিয়েছিলেন।

Shamol Bangla Ads

‘শান্তি চুক্তি’ করে বলেছিলেন, প্রথম পেনাল্টি শট নেবেন এমবাপ্পে। ম্যাচে যদি দ্বিতীয় পেনাল্টি পায় দল। সেটি নেবেন নেইমার জুনিয়র। তৃতীয় শট পেলে নেবেন লিওনেল মেসি। কিন্তু রবিবার রাতের ম্যাচে প্রথম শটই নিয়েছেন নেইমার।

এতে পিএসজির ড্রেসিংরুম আবার উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। টুইটারে তাদের পেনাল্টি নেওয়া নিয়ে এরই মধ্যে ঝড় শুরু হয়েছে। নানান মন্তব্য করছেন তারা। একজন বলেছেন, নেইমার পেনাল্টি পাওয়ার পর নাগালে বল পেলে তা ছাড়বেন না।

Shamol Bangla Ads

অন্যরা আবার বলছেন, এমবাপ্পে পেনাল্টির বাঁশি বাজার পর কাছে বল পেলে তিনিই শট নেবেন। প্রথম-দ্বিতীয় মানবেন না। ভক্তরা এও বলছেন, পেনাল্টি শট নেইমারেরই নেওয়া উচিত। কারণ পেনাল্টি থেকে গোল করার হার পিএসজির সকলের চেয়ে ভালো নেইমারের।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০০ মিলিয়নে ম্যানইউতে ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি পরবর্তী সংবাদ সাকিব-ফিজরা হোটেলে, মুশি-রিয়াদ মাঠে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads