এশিয়া কাপের ১৫তম আসরে আফিফ হোসেন ধ্রুবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে তিনি অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২৭ আগস্ট শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বাংলাদেশের জার্সিতে ৪৭ টি-টোয়েন্টি খেলেছেন। আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে আফগানিস্তানের।

























