ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৮৪
এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে পৌঁছেছে। আগামী ২৭ আগস্ট পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ২৪ আগস্ট বুধবার এক ভিডিওবার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছাচ্ছে।’

Shamol Bangla Ads

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে বিদায় জানাতে বিমানবন্দরে নেমেছিল সমর্থকদের ঢল। তাদের ভিড়ের মাঝে দিয়েই একে একে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ঢুকে যেতে থাকেন বিমানবন্দরে। অপেক্ষা ছিল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তিনি সবাইকে ফাঁকি দিয়ে ঢুকেছেন ভিন্ন দরজা দিয়ে। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকেছেন তিনি।

সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩টা ৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয়, ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। এমন খবরে বেশ হতাশ হন বিমানবন্দরে উপস্থিত থাকা উৎসুক জনতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম জয় ম্যানইউর পরবর্তী সংবাদ কাতার বিশ্বকাপ উঠবে মেসির হাতে : জার্মান কিংবদন্তি…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads