ads

সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং

খবর টি পড়েছেন : ৪৪৯
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাছাইপর্বের বাধা পেরিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং। গত শনিবার বাছাইপর্বের ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান করে হংকং। এরপর বোলারদের নৈপুণ্যে সিঙ্গাপুরকে ৭ উইকেটে ১৪০ রানে আটকে দেয় তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালটি ৮ রানে জিতে নেয় হংকং। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Shamol Bangla Ads

ওমানের আল আমেরাত গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক নিজাকাত খানের উইকেট হারায় হংকং। তৃতীয় ওভারে তাদের আরেক নির্ভরযোগ্য ব্যাটার বাবর হায়াতও বোল্ড হয়ে যান। তবে তৃতীয় উইকেটে কিঞ্চিত শাহ ও ইয়াসিম মুর্তজা ৬৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। কিঞ্চিত ৩২ বলে ৩৪ ও ইয়াসিম ২৮ বলে ২৬ রান করেন।

এরপর লোয়ার অর্ডারে হারুন আরশাদ ও জিসান আলী ঝোড়ো ব্যাটিং করে দলের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান। হারুন ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে সিঙ্গাপুরের ওপেনার অরিত্র দত্ত ১৬ বলে ১৯ রান করে ভালো শুরু করেছিলেন। এরপর আর কেউই রান তোলার গতি ধরে রাখতে পারেননি। তাই ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপের দলে যুক্ত হচ্ছেন ওপেনার নাঈম শেখ পরবর্তী সংবাদ লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম জয় ম্যানইউর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads