ads

সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ সামনে রেখে অনুশীলনে সাকিব

খবর টি পড়েছেন : ৩০২
এশিয়া কাপ সামনে রেখে অনুশীলনে সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতাটিকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন দেশসেরা ক্রিকেটার। ১৫ আগস্ট সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব।

Shamol Bangla Ads

যদিও ক্রিকেটারদের আজ অনুশীলনের বাধ্যবাধকতা ছিল না। কারণ হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ প্রায় সব বিদেশি কোচ নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারা এখন ছুটিতে আছেন। তারা আসলে শুরু হবে দলগত অনুশীলন।

প্রায় এক মাসের বেশি সময় ধরে খেলার বাইরে রয়েছেন সাকিব। তাই দলীয় অনুশীলন না থাকলেও আজ মাঠে গিয়েছিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সকাল ১০টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে প্রথমে জিম সেশন ও পরে রানিং সেশন করেছেন সাকিব। দলের বাকিরা খেলার মধ্যে থাকলেও, তিনি ছুটিতে থাকার কারণে এশিয়া কাপ শুরুর আগেই নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতেই মূলত সাকিবের এই তোড়জোড়।

Shamol Bangla Ads

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জান্নু জানিয়েছেন, ‘১৯ তারিখের আগে অফিসিয়াল প্র্যাকটিস সেশনের কোনো সম্ভাবনা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন হতেই পারে। কেউ যদি নিজের মত করে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ও স্কিল ট্রেনিং করতে চায় করবে। তাতে কোন অসুবিধা নেই।’

প্রধান নির্বাচক আরও যোগ করেন, ‘ছেলেরা খেলার ভেতরেই আছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই চলছে টানা অনুশীলন ও খেলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে মাত্র ৪ দিন বিরতির পর জাতীয় দল গিয়েছে জিম্বাবুয়ে। দেশে ফিরে আবার এশিয়া কাপের মতো বড় আসর। স্বাভাবিকভাবেই তাদের বিশ্রামও প্রয়োজন।’

আগামী ২৭শে আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে ৩০শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধারাভাষ্যকে বিদায় জানালেন ইয়ান চ্যাপেল পরবর্তী সংবাদ জুভেন্তাসের জার্সিতে অভিষেকে ডি মারিয়ার ঝলক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads