‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক, যৌন হয়রানী, মাদক, করোনা ভাইরাস প্রতিরোধ, ও আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, যুবলীগের সদস্য শাহজাহান প্রমুখ।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




